জঙ্গল মহলের শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য কাজ করবেন মাহাতো - The News Lion

জঙ্গল মহলের শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য কাজ করবেন মাহাতো

 


দি নিউজ লায়ন;   সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় মন্ত্রী সভার প্রতি মন্ত্রী হিসেবে রাজভবনে শপথ নিবেন পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত তৃণমূল কংগ্রেসের তিন বারের বিধায়ক শ্রীকান্ত মাহাতো।২০০৮ সালে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ভীমপুর  গ্রাম পঞ্চায়েতের কইমা বুথ থেকে গ্রাম পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হয়ে ভীমপুর গ্রামপাঞ্চায়েত এর প্রধান নির্বাচিত হয়েছিলেন শ্রীকান্ত মাহাতো।২০১১ সালের বিধান সভা নির্বাচনে সেই সময় সিপিএম দলের লাল দুর্গ হিসাবে পরিচিত  শালবনি বিধানসভা কেন্দ্রে শ্রীকান্ত মাহাতো কে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেন।


লালদুর্গ থেকে শ্রীকান্ত মাহাতো বিধায়ক হিসাবে নির্বাচিত হয়।২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ও শ্রীকান্ত মাহাতো জয় লাভ করে।২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির গেরুয়া ঝড়ে ও শ্রীকান্ত মাহাতো তার বিধানসভা  কেন্দ্র থেকে দলের প্রার্থীকে লিড দিয়েছিলেন।২০২১ সালের বিধানসভা নির্বাচনে শালবনি বিধানসভা কেন্দ্র থেকে শ্রীকান্ত মাহাতো  বিপুল ভোটে নির্বাচিত হয়। রবিবার বিকালে শ্রীকান্ত মাহাতো জানতে পারে দল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রী সভার সদস্য হিসাবে তার নাম মনোনীত করেছেন।


তাকে মন্ত্রী সভার সদস্য মনোনীত করায় শ্রীকান্ত মাহাতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কৃতজ্ঞতা জানান। সেই সঙ্গে শ্রীকান্ত মাহাতো বলেন আমার প্রথম কাজ হবে জঙ্গলমহলের শান্তি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা।এছাড়াও তিনি বলেন বর্তমান করোনা পরিস্থিতি তে মানুষের পাশে দাঁড়িয়ে অসহায় মানুষদের সাহায্য করা।তিনি আরো বলেন যে মানুষ শান্তি ও উন্নয়নের  জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন।


তাই করোনা মোকাবিলার পাশাপাশি শান্তি প্রতিষ্ঠা করাই হবে আমার প্রথম কাজ।  সেই সঙ্গে তিনি বলেন প্রতিটি মানুষকে সঙ্গে নিয়ে প্রতিটি গরিব মানুষের উন্নয়ন এর  জন্য আমি  কাজ করবো। খেটে খাওয়া দরিদ্র পরিবারের ছেলে শ্রীকান্ত মাহাতো কে মন্ত্রী করার জন্য শালবনি  বিধানসভা কেন্দ্রের মানুষ খুব খুশি।তাই তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে  ধন্যবাদ জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.